আগামী ১৮ ও ১৯ অক্টোবর অনুষ্ঠিতব্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা অনিবার্য কারণবশত সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, সম্ভাব্য ভর্তি পরীক্ষার পরবর্তী তারিখ এখনো ঠিক করা হয়নি।
রবিবার ভর্তি পরীক্ষার আহ্বায়ক কমিটি, কোর কমিটি ও সব বিভাগের চেয়ারম্যানদের নিয়ে এক জরুরি সভায় ২০১৯-২০ সেশনের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।