ঘুষ লেনদেনের সময় ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের অফিস সহায়ক আতিকুর রহমানকে (৩৫) আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
দুদক দিনাজপুর অঞ্চলের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষককে দ্রুত পাসপোর্ট করে দেওয়ার বিনিময়ে ২১ হাজার টাকা দাবি করেন আতিকুল। ওই শিক্ষকের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দুপুরে ঘুষের টাকাসহ তাকে আটক করা হয়। পরে তাকে ঠাকুরগাঁও থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এ দুদক কর্মকর্তা।