জাতীয় বিশ্ববিদ্যালয়

বিষয় পরিবর্তন ও কোটার মেধা তালিকার ফল প্রকাশ কাল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে দ্বিতীয় মেধা তালিকায় ভর্তি করা শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও কোটার মেধা তালিকা আগামীকাল ১৭ অক্টোবর প্রকাশ করা হবে। ওই ফল বিকেল ৪টা থেকে মোবাইল মেসেজ অপশনে গিয়ে (nuathnroll no. লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং রাত ৯টা থেকে ওয়েবসাইট (www.admissions.nu.edu.bd) অথবা (nu.edu.bd/admissions)-এ ফল পাওয়া যাবে।