কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তান গোলাগুলি, নিহত ৩

কাশ্মীর সীমান্তে ভারতের সেনাবাহিনীর সঙ্গে পাকিস্তানের গোলাগুলি হয়েছে। বুধবার সকালের এই ঘটনায় পাকিস্তান অঞ্চলে তিনজন নিহত হয়েছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, অনন্তনাগে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলি বিনিময় চলছে। একই ঘটনা ঘটেছে নৌসেরাসহ একাধিক সেক্টরে।

প্রতিবেদনে বলা হয়েছে, দীপাবলির সময় কাশ্মীরে হামলা চালানোর ছক বানচাল করেছে ভারতীয় সেনারা। গত সোমবার ভোরে দুই ‘জঙ্গিকে’ গান্দেরবাল এলাকা থেকে ধরা হয়েছে।

আগস্টে ভারতীয় সংবিধান থেকে ৩৭০ ধারা তুলে জম্মু-কাশ্মীরকে আলাদা রাজ্য করায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আবার খারাপ হয়েছে ভারতের। পুলওয়ামা হামলার পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ প্রায় লেগেই গিয়েছিল। এবারও সেই একই অবস্থা দাঁড়িয়েছে।