ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল বুধবার ধানম-ির ইউল্যাব মিলনায়তনে উদযাপিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও বিশেষ অতিথি অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশ (এপিইউবি) ও ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শেখ কবির হোসেন।
অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভাইস প্রেসিডেন্ট ড. কাজী আনিস আহমেদ স্বাগত বক্তব্য দেন। এরপর ইউল্যাবের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের প্রেসিডেন্ট কাজী শাহেদ আহমেদ এবং ইউল্যাবের সাবেক উপাচার্য জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম বক্তব্য প্রদান করেন। বিজ্ঞপ্তি