কুয়েটে ভর্তি পরীক্ষা শুক্রবার, প্রতি আসনে লড়বে ১২ জন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হবে।

এদিন সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কুয়েট ক্যাম্পাস (১৩০৬৭-২১৩৫৪), নিকটস্থ টিচার্স ট্রেনিং (টিটি) কলেজ (২১৩৫৫-২২১১৪), এইচএসটিটিআই (২২১১৫-২২৩৪৮), খুলনা সরকারি মহিলা কলেজ (১০০০১-১১৮৬০) ও সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে (১১৮৬১-১৩০৬৬) পরীক্ষা হবে।

কুয়েট জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদার জানান, ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার মাধ্যমে ১ হাজার ৬৫ জনকে ভর্তির সুযোগ দেওয়া হবে। এবার ১৬টি বিভাগে মোট ১২ হাজার ৩৪৮ শিক্ষার্থী আবেদন করেন। এ হিসাবে প্রতিটি আসনের বিপরীতে ১২ জনকে লড়তে হবে।

তিনি আরও জানান, ইতিমধ্যে ভর্তি পরীক্ষা সম্পর্কিত সব কাজ শেষ হয়েছে। আগামী ৬ নভেম্বর ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ ও ভর্তির তারিখ ঘোষণা করা হবে। ভর্তি পরীক্ষাসংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ড ও ওয়েবসাইটে www. kuet. ac. bd- এ পাওয়া যাবে।