পটুয়াখালীর কলাপাড়ায় প্রবাসী স্বামী জাকির হোসেনের অর্ধকোটি টাকাসহ ১০ ভরি স্বর্ণালংকার ও ১ লক্ষ টাকার গৃহসামগ্রী আত্মসাৎ ও হত্যার হুমকির অভিযোগে স্ত্রী উম্মে হান্না লিয়া’র বিরুদ্ধে করা মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল বুধবার কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিহাব উদ্দীনের আদালত এ আদেশ দেয়। একই আদেশে আদালত লিয়া’র বাবা জসিম উদ্দীন মাস্টারের জামিন দেয়।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার বড়বালিয়াতলি ইউনিয়নের সৌদি প্রবাসী জাকির হোসেনের সঙ্গে কলাপাড়া পৌর শহরের বাদুরতলী শান্তিবাগ এলাকার মো. জসিম উদ্দীন মাস্টারের মেয়ে লিয়ার ২০১২ সালে বিয়ে হয়। জাকির ১০ ভরি স্বর্ণালংকার, গৃহসামগ্রী এবং স্ত্রীর কাছে ৫৩ লক্ষ ৪১ হাজার ৮৯০ টাকা রাখেন। বিদেশে থাকার কারণে তার স্ত্রীর সঙ্গে সম্পর্কের অবনতি হতে শুরু করে। বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর স্ত্রী ও শ্বশুরের নামে প্রতারণা, আত্মসাৎ ও হুমকির অভিযোগে গত ৩০ জুলাই মামলা দায়ের করেন জাকির হোসেন।