জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রফেশনাল ভর্তির প্রথম মেধা তালিকা রবিবার প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তির কোর্সভিত্তিক ১ম মেধা তালিকা আগামী রবিবার প্রকাশ করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, ফল ঝগঝ-এর মাধ্যমে বিকেল ৪টা থেকে যেকোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে- (nuathproll no. লিখে ১৬২২২ নম্বরে Send  করে এবং ওই দিন রাত ৯টার পর ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions)  থেকে ফল পাওয়া যাবে।