ইমরুলের ফিফটি, সৌম্য ০

জাতীয় ক্রিকেট লিগে রান পাওয়ার ধারা অব্যাহত রেখেছেন রাজশাহী বিভাগের ইমরুল কায়েস। আগের ম্যাচে রংপুরের বিপক্ষে অপরাজিত ডাবল সেঞ্চুরি হাঁকানোর পর রাজশাহীর বিপক্ষেও হাঁটছেন বড় ইনিংস খেলার পথে। এর মধ্যে পেয়ে গেছেন অর্ধশতকের দেখা।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে প্রথম স্তরের ম্যাচের দ্বিতীয় দিন শুক্রবার মধ্যাহ্নভোজের বিরতির আগে ৮৪ বল খেলে অর্ধশতক পূর্ণ করেন ইমরুল। চার হাঁকান ছয়টি। একই ভেন্যুতে আগের ম্যাচে রংপুরের বিপক্ষে খুলনার ড্রয়ের লড়াইয়ে প্রথম ইনিংসে অপরাজিত ২০২ রানের ইনিংস খেলেছিলেন জাতীয় দলের হয়ে খেলা এই ক্রিকেটার।

রাজশাহীর বিপক্ষে ইমরুলের মতো দ্যুতি ছড়াতে পারছেন না খুলনার ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকার। ভারতের সফরের টি-টোয়েন্টি দলে ডাক পাওয়ার পরের দিনই আউট হলেন শূন্য রানে।

আগের ম্যাচে রংপুরের বিপক্ষেও বড় ইনিংস খেলতে পারেননি ইমরুল। প্রথম ইনিংসে ব্যাটিং করে করতে পেরেছিলেন ৩৬ রান।