ছোট বোনটি প্রথমে বল নিয়ে বাস্কেটে গলানোর চেষ্টা করল, কিন্তু পারল না। এরপরই কান্নায শুরু করে সে। বড় ভাই তার চেয়ে খুব বেশি বড় নয় যদিও, কিন্তু সে বোনকে সান্ত্বনা দেয়। তাতেও কান্না থামে না বোনের। এরপর ছোট ছেলেটি বোনের হাতে বলটি তুলে দিয়ে তাকে কোলে তুলে নিল। বোন এবার সহজেই বল গলিয়ে দিল বাস্কেটে ৷
এরপর সেই ছোট বোনের খুশি আর ধরে না। বোনকে আদরে ভরিয়ে দিল দাদা। এ ভাই-বোনের মধুর সম্পর্কের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন বিখ্যাত হলিউড অভিনেতা উইল স্মিথ। ভিডিওটি প্রথম শেয়ার হয়েছিল এক বছর আগে, সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছিলেন ক্যালিফোর্নিয়ার সারাহানে মোরা।
এরা দুজন তারই মেয়ে ও ছেলে। বোন ও ভাইয়ের এ দারুণ ভালোবাসার মুহূর্ত এখন ভাইরাল ইন্টারনেটে। শুক্রবার শেয়ার করা পোস্টে উইল স্মিথ লেখেন, ভাই-বোনের ভালবাসাকে কোনো কিছুই হারাতে পারে না। সেই সঙ্গে তিনি সারাহানেকেও ট্যাগ করেছেন।
উইল স্মিথের পোস্ট করার পরই ভিডিওটি ভাইরাল হয়। পোস্ট করার প্রথম নয় ঘণ্টায় ৫৭ লাখের বেশি লাইক পায় এ ভিডিও।