সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আরো ১ শিশু খুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামে দুপক্ষের সংর্ষষে সাব্বির (১০) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছে আরো দুজন। তাৎক্ষণিক তাদের পরিচায় পাওয়া যায়নি। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামের মজনু মিয়া ও ইজাজুল ইসলামের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পূর্ববিরোধ ছিল। এ নিয়ে বিকেলে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বাড়ির পাশে সংঘর্ষের হট্টগোল শুনে এগিয়ে যায় শিশু সাব্বির। এ সময় সে দুপক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে যায়। সেখানে আঘাত পেয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় সাব্বিরের। এ ঘটনায় দুজন আহত হন।

রাণীগঞ্জ ইউনিয়নের সদস্য বজলু মিয়া জানান, দুপক্ষের বিরোধেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখনও থমথমে। 
সুনামগঞ্জের পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আব্দুল লতিফ জানান, খবর পেয়েছি সংর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গেছে। 

এর আগে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তুহিন নামে এক শিশুকে হত্যার অভিযোগ ওঠে তার বাবা ও চাচার বিরুদ্ধে।