আমাজনের বাংলাদেশি পার্টনার টিকন সিস্টেম লিমিটেড

কোরিয়া, জাপানের পর বিশ্বখ্যাত আমাজনের প্রথম টেকনোলজি পার্টনার হলো বাংলাদেশি প্রতিষ্ঠান টিকন সিস্টেম লিমিটেড। আইসিটি সার্ভিস সলিউশন বিভাগে পুরস্কৃত হয়েছে প্রতিষ্ঠানটি। জাতীয় তথ্যপ্রযুক্তি পুরস্কার-২০১৯-এ প্রথম রানারআপ হয়েছে টিকন সিস্টেম লিমিটেড।

বাংলাদেশি এই প্রতিষ্ঠানটি দেশে র‌্যাবিটহোল বিডি টিকনের প্ল্যাটফরম ব্যবহার করেই ২০১৯ বিশ্বকাপ ১ মিলিয়নের বেশি বাংলাদেশি দর্শকদের খেলা পৌঁছে দেয়।

এ ছাড়া দেশের বাইরে কোরিয়া, জাপানসহ অনেক গেøাবাল সেবা প্রদানকারী টিকনের স্ট্রিমিং সলিউশনকে টেকনোলজি পার্টনার হিসেবে চুক্তিবদ্ধ করেছে।

বেসিস প্রতি বছরের মতো এবারও দেশের সেরা উদ্যোগ এবং প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে পুরস্কৃত করার জন্য ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডের আয়োজন করে। এবারের অনুষ্ঠান আয়োজিত হয় গত ১২ অক্টোবর। এদিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ (পলক) পুরস্কার তুলে দেন টিকন সিস্টেম লিমিটেডের সিইও এম এন ইসলাম, এমডি মো. রফিকুল ইসলাম, সিওও মো. আজহার উদ্দিন, সিটিও বখতিয়ার রহমান রানা এবং হেড অব রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এমদাদুল হক তুহিন এবং বিজনেস কো-অর্ডিনেটর মো. মশিউর রহমানের হাতে।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর ছিল টিকন সিস্টেম লিমিটেডের এক যুগ পূর্তির দিন।