গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ থকে হতাশাজনক বিদায় নিতে হয় বার্সেলোনাকে। লিভারপুলের কাছে সেমিফাইনালে হেরে বাদ পড়েন লিওনেল মেসিরা। সেবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে থামে লিভারপুল। শুধু বার্সেলোনার বিপক্ষেই নয়, এই মৌসুমে পুরোটা সময় দুর্দান্ত খেলেছেন লিভারপুলের ভার্জিল ফন ডাইক, যা তাকে এনে দিয়েছে উয়েফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। সম্প্রতি এই ফন ডাইকের প্রশংসা করলেন লিওনেল মেসি।
ক্যারিয়ারে অনেক ডিফেন্ডারের মুখোমুখি হয়েছেন মেসি। কতজনকেই তো চোখে অন্ধকার দেখিয়ে ছেড়েছেন। কখনো কোনো ডিফেন্ডারের প্রশংসা করতে দেখা যায়নি মেসিকে। কিন্তু ফন ডাইকের বেলায় ভিন্নরকম মন্তব্য করলেন আর্জেন্টিনা তারকা। গত মৌসুমে ঘরের মাঠে বার্সেলোনাকে আটকে দিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখেছিলেন ফন ডাইক। মেসিকে ঠিকঠাক আক্রমণে উঠতে দেননি এই সেন্ট্রাল ডিফেন্ডার। তাই ডাইকের প্রশংসা করে মেসি জানান, ‘সে এমন একজন ডিফেন্ডার যে আগে থেকেই অনুমান করতে পারে বিপক্ষ ফুটবলার কী করতে চায় এবং কখন প্রতিপক্ষ ফুটবলারকে চ্যালেঞ্জ করতে হবে সেটাও জানে সে।’