কারো অসুস্থতা ব্যক্তিগত ও গোপনীয়, বিক্রির বিষয় নয়: অমিতাভ

চার দিন হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরলেন ভারতীয় কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। মঙ্গলবার গভীর রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন এই বলিউড সুপারস্টার।

ফিরে এসে তিনি সামাজিক যোগোযগা মাধ্যমের একটি পোস্টে লিখেছেন, কারও অসুস্থতা ব্যক্তিগত বা গোপনীয়। এটি বিক্রির মতো বিষয় নয়।

হাসপাতালের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শুক্রবার রাত দশটার দিকে হাসপাতাল থেকে ছাড়া হয় বিগ বি’কে। তাকে বাড়ি দিয়ে যান ছেলে অভিষেক বচ্চন ও স্ত্রী জয়া বচ্চন।

বাড়ি ফিরেই সোশ্যাল মিডিয়ায় নাতনি আরাধ্য বচ্চনের সঙ্গে তোলা কিছু ছবি শেয়ার করেন অমিতাভ। জানান, ঐশ্বরিয়া-অভিষেকের মেয়ের সান্নিধ্য তাকে কতটা উৎফুল্ল করে। সেই ছবি দেখে কিংবদন্তি অভিনেতার ভক্তরা দারুণ খুশি।
তবে বাড়ি ফিরে নিজের ব্লগে একটি পোস্ট দেন অমিতাভ। 

সেখানে লেখেন, ‘কারো শারীরিক অবস্থা, অসুস্থতা, ব্যক্তিগতও গোপনীয় বিষয়। তাকে ব্যবহার করা বা তার থেকে বাণিজ্যিক সুবিধা তোলা অনুচিত। বোঝা উচিত, এটি বিক্রি করার মতো বিষয় নয়।’ 

পরে অমিতাভ বচ্চন আরও একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘যারা আমার জন্য প্রার্থণা করেছেন, তাদের সবাইকে আমার ভালোবাসা’।