ম্যানসিটি-চেলসির জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও চেলসি। ক্রিস্টাল প্যালেসকে সহজেই হারিয়েছে পেপ গার্দিওলার সিটি। তবে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে জয় পেতে বেশ ঘাম ঝড়াতে হয়েছে চেলসিকে।

শনিবার প্যালেসের মাঠে চেলসির শুরুটা ছিল দাপুটে। যদিও গোল পেতে অপেক্ষা করতে হয় ৩৯ মিনিট পর্যন্ত। ব্রাজিলিয়ান তারকা গ্যাব্রিয়েল জেসুসের গোলে লিড নেয় সিটি। দুই মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন ডেভিড সিলভা।

এই জয়ে শীর্ষে থাকা লিভারপুরের সঙ্গে ব্যবধান কমল সিটির। ৮ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। সিটির পয়েন্ট এখন ১৯। যদিও এক ম্যাচ বেশি খেলেছে দলটি। ৬ জয়ের বিপরীতে ১টি ড্র ও ২ ম্যাচে হার সিটির।

এদিকে চেলসিকে এদিন একমাত্র গোলের জয় এনে দিয়েছেন মার্কোস আলোনসো। ম্যাচের ৭৩ মিনিটে গোলটি করেন তিনি। সব প্রতিযোগিতা মিলে চেলসির এটি টানা পঞ্চম জয়। এদিনের জয়ে টেবিলের শীর্ষ চারে ওঠে এসেছে দলটি। ৯ ম্যাচে ৫ জয়, ২টি করে ড্র ও হারে ১৭ পয়েন্ট তাদের।

এদিকে অন্য আরেক ম্যাচে বার্নলিকে ২-১ গোলে হারিয়ে টেবিলের সেরা তিনে ওঠে এসেছে লেস্টার সিটি। চেলসির সমান জয়, পরাজয় ও ড্রয়ে ১৭ পয়েন্ট তাদের।

এদিন মাঠে নেমেছিল টটেনহ্যামও। তবে ওয়াটফোর্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে দলটি। ৯ ম্যাচে ৩ জয়ে ১২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান সপ্তম।