চট্টগ্রাম নগরের বিমানবন্দর থেকে বারিক বিল্ডিং পর্যন্ত সড়কটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নামকরণের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। গতকাল রবিবার সকালে চসিকের নির্বাচিত পরিষদের ৫১তম সাধারণ সভায় মেয়র আ জ ম নাছিরের এ-সংক্রান্ত একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
মেয়র বলেন, ‘নগরীর এই রাস্তাকে নান্দনিক সাজে সাজানো হচ্ছে। ৪১ কোটি টাকা ব্যয়ে রোডের উন্নয়নকাজ চলমান রয়েছে। দৃষ্টিনন্দন ফুটপাত, রাস্তার পাশে সৌন্দর্যকরণ ও চার লেনের সড়ক নির্মাণকাজ এগিয়ে চলছে। সৌন্দর্যবর্ধনের অংশ হিসেবে নৌকার ওপর জাতির জনক ও প্রধানমন্ত্রীর ম্যুরাল স্থাপন করা হবে।