বিএনপি-জামায়াতের রাজনীতি এখন ভুলের বালুচরে আটকে পড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
সোমবার দুপুরে নির্বাচনী এলাকা কাজিপুরের এক জনসভায় তিনি এসব কথা বলেন। এর আগে তিনি পানি উন্নয়ন বোর্ডের একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
তিনি বলেছেন, ‘নির্বাচনী মাঠ থেকে পালানোর দলকে জনগণ আর আস্থায় নেবে না।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী পদক্ষেপে দেশে জঙ্গি দমন করা হয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়ে আলোকিত বাংলাদেশ গড়ে তোলা হয়েছে। উন্নয়ন অগ্রগতির কৌশলী পদক্ষেপ নিয়ে দেশকে বিশ^দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত করা হয়েছে।’
কাজিপুরের সিংড়াবাড়ী স্পার-১-এর পুনর্বাসন ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন পানি উন্নয়ন বোর্ডের রাজশাহী বিভাগের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম।
বিএনপি-জামায়াতের রাজনীতি ভুলের বালুচরে আটকা: নাসিম
সিরাজগঞ্জ প্রতিনিধি