সিরাজগঞ্জের শাহজাদপুরের সাবেক সাংসদ ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রিসিডিয়াম সদস্য চয়ন ইসলামকে যুবলীগের কংগ্রেস প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্বাচিত করায় সোমবার বিকেলে তাকে অভিনন্দন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্থানীয় যুবলীগ শাহজাদপুর শহরে আনন্দ মিছিল বের করে।
মিছিলটি শাহজাদপুর উপজেলা চৌকি আদালত চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদড়্গিণ করে দ্বারিয়াপুর আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সেখানে উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল কাদের শেখ, সাংগঠনিক সম্পাদক স্বপন সরকার, আওয়ামী লীগ নেতা আবুল হাশেম, আবদুর রহিম, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক রাজীব শেখ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ হোসেন প্রমুখ। সমাবেশ শেষে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।