নতুন গান নিয়ে হাজির হলেন বেলাল খান (ভিডিও)

‘আমি কেন তোমার হইলাম না’ শিরোনামে একটি মিউজিক ভিডিও নিয়ে দর্শক-শ্রোতাদের সামনে হাজির হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী বেলাল খান। গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি কম্পোজও তিনি করেছেন।ভিডিওটিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা ও শান্ত। গানের কথা লিখেছেন সোমেশ্বর অলি।

বেলাল খান বলেন, ‘গানটি গেয়ে অনেক ভালো লেগেছে। আশা করি দর্শকেরা গানটি বেশ উপভোগ করবেন।’

মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সোহেল রাজ। গিটার ও সংগীতে ছিলেন জয়। সিনেমাটোগ্রাফি করেছেন এ এম রিজু। সম্পাদনা করেছেন সোহেল রাজ।  মেট্রোয়েড ফিল্মসের ব্যানারে গানটি প্রকাশ করেছে বেলাল অফিশিয়াল। গানটি ইউটিউবে প্রকাশ পেয়েছে ২১ অক্টোবর।