ক্রিকেটারদের দাবির প্রতি ফিকার সমর্থন

১১ দফা দাবি নিয়ে বাংলাদেশ ক্রিকেটারদের ধর্মঘটকে সমর্থন জানিয়েছে ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ফিকা)। বাংলাদেশ ক্রিকেটারদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ফিকার প্রধান নির্বাহী টনি আইরিশ বলেন, ‘আন্দোলনের প্রকৃতি এবং ইস্যু বিবেচনা করে ফিকার বিশ্বাস হয়েছে এই মুহূর্তে ক্রিকেটারদের (বাংলাদেশ) পাশে থাকা খুব গুরুত্বপূর্ণ।’ ফিকার সদস্য ক্রিকেটার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর সমালোচনা করেছেন ক্রিকেটারদের আন্তর্জাতিক সংগঠনটি। ফিকা মনে করে ক্রিকেটারদের স্বার্থসংশ্লিষ্ট ১১ দফা আন্দোলন নিয়ে যথাযথ ভূমিকা পালন করছে না কোয়াব।