লক্ষ্মীপুরে মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবক আটক

লক্ষ্মীপুরের রায়পুরের চতুর্থ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাসুদ গোলদার নামে এক যুবককে আটক করেছে রায়পুর থানা পুলিশ।

বুধবার সকালে উপজেলা দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাছিয়া গ্রামে থেকে তাকে আটক করা হয়। আটক যুবক একই গ্রামের জাকির গোলদার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে মাদ্রাসা যাওয়ার পথে চর এলাকার নির্জন জায়গায় মাসুদ গোলকার ওই ছাত্রীর মুখ চেপে ধরে পার্শ্ববর্তী একটি নির্জন স্থানে ধর্ষণ করে। এ সময় মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মাসুদ পালিয়ে যায়।

পরে স্থানীয়রা দ্রুত মেয়েটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে নিয়ে যায়। পরে স্থানীয় চেয়ারম্যানের পরামর্শে থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়।

রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তোতা মিয়া বলেন, মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাসুদ গোলদার নামের এক যুবককে আটক করা হয়েছে। ভিকটিমের মায়ের অভিযোগের ভিত্তিতে মামলার প্রস্তুতি চলছে।