ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর তার ফেইসবুক আইডি হ্যাক হওয়ার ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেছেন।
হ্যাক হওয়ার ঘটনায় তিনি ছাত্রলীগকে দায়ী করেন।
সোমবার সন্ধ্যায় তিনি শাহবাগ থানায় এ জিডি করেন।
ভিপি নুর বলেন, সকাল থেকেই আমার ব্যবহৃত ফেইসবুক আইডিতে লগইন করতে পারছি না। ভোর সাড়ে ৫টার দিকে আমার আইডি হ্যাক হয়েছে বলে জানতে পারছি।
তিনি বলেন, ছাত্রলীগ এর সঙ্গে জড়িত থাকতে পারে। ছাত্রলীগ বা সরকারকে নিয়ে বিভিন্ন সমালোচনামূলক বক্তব্য পোস্ট করার কারণে এটি হতে পারে।
আইডি হ্যাকের প্রেক্ষিতে অপ্রীতিকর কোনো কিছুর জন্য বিব্রত না হওয়ার জন্য তিনি সবাইকে অনুরোধ জানান।