পায়রা বন্দরে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম চালু

পটুয়াখালীর কলাপাড়ার পায়রা বন্দর নির্মাণে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মমুখী করার লক্ষ্যে দ্বিতীয় পর্বের কারিগরি প্রশিক্ষণ শুরু হয়েছে।

বুধবার পায়রা বন্দরে প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন পায়রা বন্দর ডিআইএসএফ প্রকল্প পরিচালক ক্যাপ্টেন এম মুনিরুজ্জামান (ই)বিএন।

পায়রা বন্দর কর্তৃপক্ষের সহযোগীতায় ও ডেপলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পূয়র (ডরপ)’র আয়োজনে প্রশিক্ষণের উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পায়রা বন্দরের উপ-সচিব ও যুগ্ম পরিচালক খন্দকার নূরুল হক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান, যুব উন্নয়ন কর্মকর্তা জালাল আহমেদ, কেআইআইটি’র পরিচালক এমএ সালেহ।

স্বাগত বক্তব্য রাখেন ডরপ’র টিম লিডার (প্রশিক্ষণ) জেবা আফরোজা। অনুষ্ঠানে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে দ্বিতীয় দফায় বেসিক কম্পিউটার ও গাড়ি চালানোর ওপর ১০১ জন নারী পুরুষকে ছয় মাস ব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

পায়রা বন্দর ডিআইএসএফ প্রকল্প পরিচালক ক্যাপ্টেন এম মুনিরুজ্জামান (ই)বিএন বলেন, পায়রা বন্দর নির্মাণে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ৪২০০ পরিবারের একজন করে সদস্যকে ১০টি ট্রেডে প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার উদ্যোগ গ্রহন করেছে। প্রথম দফায় ১১৩৪ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়।