সমঝোতা স্মারক অনুষ্ঠানে বিমান প্রতিমন্ত্রী

তৃতীয় টার্মিনাল ইতিহাসের উজ্জ্বল অংশ হয়ে থাকবে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ বাংলাদেশের এভিয়েশন খাতের ইতিহাসে উজ্জ্বল অংশ হয়ে থাকবে। গতকাল বুধবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের আওতায় তৃতীয় টার্মিনাল নির্মাণের জন্য জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। জাইকা তৃতীয় টার্মিনাল নির্মাণে  সম্পূর্ণ অর্থায়ন করবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের এভিয়েশন খাত বিশ্বমানে পরিণত হওয়ার পথে এগিয়ে চলছে। তার নেতৃত্বে জনবান্ধব এভিয়েশন খাত গড়ে তোলার লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কাজ করে চলছে। এ সময় তিনি জাপানি প্রতিনিধিদলকে বিমানবন্দর নির্মাণে আন্তর্জাতিক সব মান অনুসরণ করার ব্যাপারে গুরুত্ব দিতে অনুরোধ করেন।