পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন আট কর্মকর্তা। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাজশাহীর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক নিশারুল আরিফ, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক আমিনুল ইসলাম, ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক সালেহ্ মোহাম্মদ তানভীর, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার মো. আবদুল কুদ্দুছ, অ্যান্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হারুন-অর-রশীদ, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম, পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক এ জেড এম নাফিউল ইসলাম এবং চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত উপ-পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবুল ফয়েজকে ডিআইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।