কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় আরিফুল ইসলাম (৩১) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছে। সকাল ১০টার দিকে ঢকা-টাঙ্গাইল বঙ্গবন্ধুসেতু মহাসড়কের সল্লা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফুল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া এলাকার আব্দুল লতিফের ছেলে। তিনি ঢাকায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এ কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ার নিজ বাসা থেকে আরিফুল ইসলাম মোটরসাইকেল নিয়ে ঢাকায় ফিরছিলেন।

এ সময় মহাসড়কের কালিহাতী উপজেলার সল্লা নামক এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে। ময়নাতদন্তের পর আনুষ্ঠানিকতা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবেও ওসি জানিয়েছেন।