সমুদ্রের নিচে অভূতপূর্ব অভিজ্ঞতা হয়েছে ফ্রান্সের এক ডুবুরির। একটি অক্টোপাস রীতিমতো তার ক্যামেরা ছিনতাইয়ের চেষ্টা করেছে।
মিররের প্রতিবেদন থেকে জানা গেছে, এরিক দেশেট নামের ওই ডুবুরি গত জুনে ভূমধ্যসাগরীয় তটভূমি অঞ্চল ফ্রেঞ্চ রিভেরায় সাঁতার কাটতে যান। হঠাৎ একটি বাচ্চা অক্টোপাস তার ক্যামেরা নিয়ে টানাটানি শুরু করে।
এই দৃশ্য ‘সেভ’ করে রাখতে এরিক ক্যামেরা সেটআপ ঠিক করে প্রস্তুত হন। সেই সময়ও অক্টোপাসটি ক্যামেরা টেনে নেওয়ার চেষ্টা করে।
‘বাচ্চা অক্টোপাসের কেরামতি দেখে আমি অবাক হয়েছি,’ জানিয়ে এরিক বলেন, ‘এভাবে সে টানাটানি করবে, ভাবতেও পারিনি।’
শেষ পর্যন্ত অবশ্য অক্টোপাসই হেরে গেছে। কিছু সময় চেষ্টা চালিয়ে সে অন্যদিকে চলে যায়।