দীপাবলিতে অন্যরা যখন বাড়ির ছাদে আলো জ্বালানোর পরিকল্পনায় ব্যস্ত, শাহরুখ খান তখন ‘মানবিকতার আলো হাতে’ অ্যাসিড আক্রান্তদের পাশে। নিজের প্রতিষ্ঠা করা ‘মির ফাউন্ডেশনে’ অনুষ্ঠানের ঠিক আগ মুহূর্তে এভাবে সময় কাটান কিং খান।
‘মির ফাউন্ডেশনে’ আশ্রয় পাওয়া ১২০ জন নারীর এই মুহূর্তে নানা ধরনের অস্ত্রোপচার চলছে। এই কাজে শাহরুখ তার সংস্থার পাশে দাঁড়ানোর জন্যে ধন্যবাদ জানিয়েছেন চিকিৎসকদের।
আক্রান্তদের সঙ্গে শাহরুখের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা করেছে ‘মির ফাউন্ডেশন’।
শাহরুখ নিজের বাবার নাম অনুসারে ‘মির ফাউন্ডেশন’ সংস্থার নাম রেখেছেন। সমাজসেবামূলক এই সংস্থার ওয়েবসাইট উদ্বোধন করেন আন্তর্জাতিক বাবা দিবস উপলক্ষে।
দুস্থ এবং অ্যাসিড আক্রান্তদের পাশে থাকাই এই ‘মির ফাউন্ডেশনের’ মূল লক্ষ্য, সে কথাও জানিয়েছেন বলিউডের বাদশা।