যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের পার্টিতে বন্দুক হামলা, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক বন্দুক হামলায় দুজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত আরও ১৪জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিএনএন জানায়, রবিবার গ্রিনভিলের কাছে একটি পার্টিতে এক বন্দুকধারী এই হামলা চালায়। স্থানীয় সময় শনিবার রাত ১১.৪৫ এর দিকে এই হামলার ঘটনা ঘটে।

হান্ট কাউন্টির শেরিফ র‍্যান্ডি মিকস জানান, প্রত্যক্ষদর্শীরা হামলাকারীর যথাযথ বর্ণনা দিতে পারেননি। ফলে তাকে এখনো শনাক্ত করা যায়নি। 

জানা যায়, টেক্সাস এ অ্যান্ড এম ইউনিভার্সিটি-কমার্স এর কিছু শিক্ষার্থী এই পার্টির আয়োজন করেছিল।

আহতদের মধ্যে ১২ জনই গুলিবিদ্ধ হন। যাদের মধ্যে ৪-৫ জন্য ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।