প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি ও মেধার স্বীকৃতি প্রদানের লক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ৫৫২ জন শিক্ষার্থীকে প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
কৃষি অনুষদের ওই শিক্ষার্থীদের রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে বিকেল সাড়ে ৩টায় এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়টির ভিসি প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. সেকেন্দার আলী, ট্রেজারার প্রফেসর ড. মো আনোয়ারুল হক বেগ এবং কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. ফজলুল করিম।