নারী ইমার্জিং এশিয়া কাপ

বাংলাদেশের বিদায়

স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ৪ উইকেটের হারে নারী ইমার্জিং এশিয়া কাপ থেকে ছিটকে গেছে বাংলাদেশের মেয়েরা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে ৪৮.৩ ওভারে মাত্র ১২৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ দল। জবাবে অধিনায়ক হর্ষিতা মাদাভির অর্ধশতকে ৩৩.৪ ওভারে জয় পায় শ্রীলঙ্কা নারী ইমার্জিং দল। বাংলাদেশের অধিনায়ক শায়লা শারমিন ৬৬ বলে করেন মাত্র ১০ রান। ৫০ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়া দলকে একশো পার করেন ফাহিমা খাতুন ও শোভানা মুস্তারি। ছোট লক্ষ্য তাড়ায় শুরুতেই দুই উইকেট হারানো শ্রীলঙ্কাকে জয়ের পথে ফেরান তিনে নামা হর্ষিতা। ৪১ রানে ৩ উইকেট নেন নাহিদা। চার দলের এই টুর্নামেন্টে শ্রীলঙ্কা ও বাংলাদেশের জয় একটি করে। নেট রান রেটে এগিয়ে থাকায় ফাইনালে উঠেছে স্বাগতিকরা।