জিএম কাদের বললেন

ভারতের সঙ্গে চুক্তিতে স্বার্থবিরোধী কিছু চোখে পড়েনি

প্রধানমন্ত্রীর সম্প্রতি ভারত সফরে সম্পাদিত দ্বিপক্ষীয় চুক্তিতে বাংলাদেশের স্বার্থবিরোধী কিছু চোখে পড়েনি বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেছেন, ‘এই বিষয়ে যৌথ বিবৃতি ও উল্লিখিত চুক্তিগুলোর তালিকা আমি দেখেছি। সেখানে দেশের স্বার্থবিরোধী কিছু চোখে পড়েনি। মাননীয় প্রধানমন্ত্রীর দেশপ্রেমের প্রতি আমরা আস্থাশীল।’

গতকাল রবিবার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলের সাংগঠনিক টিমের যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

শুদ্ধি অভিযানকে সাহসী পদক্ষেপ উল্লেখ করে এর জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে জিএম কাদের বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) নিজ দলের মানুষকেও ছাড় দেননি। আমরা আশা করি এই অভিযান অব্যাহত থাকবে।