বিদায়ী সংবর্ধনায় ডিএমপি কমিশনার

অবসরে পুলিশের কেউ নিজেকে একা ভাববেন না

অবসরে যাওয়া পুলিশ সদস্যদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘আমরা পরস্পরের সঙ্গে কাজ করেছি। অবসরে গিয়ে আপনারা কখনো নিজেকে একা ভাববেন না। আমরা সব সময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব।’

গতকাল রবিবার ডিএমপি সদর দপ্তরে অবসরোত্তর পুলিশ সদস্যদের বিদায়ী সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। তিনি বলেন, ‘ডিএমপি পুলিশের সর্ববৃহৎ একক ইউনিট। আপনাদের সবার ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াসে ডিএমপি আজ বর্তমান অবস্থানে এসেছে। এখন ঢাকা শহরের আইনশৃঙ্খলা অনেক ভালো রয়েছে।’ কমিশনার আরও বলেন, ‘আমরা মানুষের জন্য কাজ করতে পুলিশে এসেছি। নিজের পরিবার কেমন থাকবে তা না ভেবে সাধারণ মানুষের নিরাপত্তায় দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি।