চট্টগ্রামের ৭ প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন

প্রায় ৫২৪ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামের ৭ প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন হয়েছে। গতকাল রবিবার সকালে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ সড়ক ভবনের সম্মেলন কক্ষে এসব প্রকল্পের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রায় ৫২ হাজার কোটি টাকা ব্যয়ে ঢাকায় ৬টি মেট্রোরেল নির্মাণ করা হচ্ছে বলে জানান তিনি। সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকারভিত্তিক প্রকল্প বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেলের কাজ ৪৮ শতাংশ শেষ হয়েছে। যেটি বাংলাদেশে প্রথম নদীর তলদেশে টানেল নির্মাণ। প্রধানমন্ত্রী নিজেই এই টানেলের নির্মাণকাজ উদ্বোধন করেছেন। এই টানেলের কাজ শেষ হলে চট্টগ্রাম পাল্টে যাবে।’ 

সাত প্রকল্প হলো, প্রায় ৪৫৮ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম-রাঙ্গামাটি জাতীয় মহাসড়ক (এন-১০৬) হাটহাজারী থেকে রাউজান পর্যন্ত ৪ লেনের প্রকল্প, এক কোটি টাকা ব্যয়ে ফটিকছড়ি সড়ক উপ-বিভাগ অফিস কাম পরিদর্শন বাংলো নির্মাণ প্রকল্প, শাহ আমানত সেতুর ইলেকট্রনিক্স টোল সিস্টেম ও ওজন স্কেলের কার্যক্রম, ৫ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক মহাসড়কের ৪৪তম কিলোমিটারে ৩১ দশমিক ৮২ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ, সীতাকুণ্ডের বড় দারোগারহাট ওজন স্কেলের নবনির্মিত ৫ম লেনের কার্যক্রম। প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে মইজ্জারটেক-বিএফডিসি-মৎস্যবন্দর ফেরিঘাট সড়কে ২টি পিসি গার্ডার সেতুর পুনর্নির্মাণসহ এক কিলোমিটার থেকে ৫ কিলোমিটার পর্যন্ত সেতু মজবুতকরণ, স¤প্রসারণ ও নতyন সড়ক নির্মাণকাজ প্রকল্প এবং প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে কাশিমপুর-রেলওয়ে স্টেশন বাগিচারহাট সড়কের চেইনেজ : ০+০০০ থেকে ১০+০০০০ কিলোমিটার পর্যন্ত ফ্লেক্সিবল পেভমেন্ট ও রিজিড পেভমেন্ট দ্বারা মান উন্নীতকরণ প্রকল্প।