প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি ও মেধার স্বীকৃতি প্রদানের লক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৃষি অনুষদের ৫৫২ শিক্ষার্থীকে প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে বিকেল সাড়ে ৩টায় এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়টির ভিসি প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বিশেষ অতিথি ছিলেন শেকৃবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. সেকেন্দার আলী, ট্রেজারার প্রফেসর ড. মো. আনোয়ারুল হক বেগ এবং কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মো. ফজলুল করিম।