চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৯-২০ সেশনের অনার্স প্রথম বর্ষের কলা ও মানবিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
পাসের হার ৩৬.৯৪ শতাংশ বলে জানিয়েছেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক হানিফ সিদ্দিকী। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ((http://admission.cu.ac.bd)) থেকে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল জানতে পারবে।
গতকাল সোমবার বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক শিরীন আখতার এ ফল প্রকাশ করেন।
একাডেমিক শাখার ডেপুটি রেজিস্ট্রার আকবার হোছাইন বলেন, ‘বি’ ইউনিটের পরীক্ষার ফল ভিসি ম্যাম অনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছেন। ৩৬ হাজার ৪৬৯ জন পরীক্ষায় অংশ নিলেও ১৩ হাজার ৪৭৩ জন পাস করেছেন।
এ বছর বিশ্ববিদ্যালয়ের চারটি ইউনিট ও দুটি উপ-ইউনিটে মোট ১ লাখ ৬৬ হাজার ৬৭০ জন পরীক্ষার্থী অংশ নেবেন।