সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার আলী আকবর

কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. আলী আকবরকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সোমবার আইন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এতে বলা হয়, প্রধান বিচারপতির ইচ্ছে অনুযায়ী মো. আলী আকবর পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে প্রেষণে দায়িত্ব পালন করবেন।

গত ২০ অক্টোবর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. জাকির হোসেনসহ ৯ জনকে হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরদিন তারা শপথ নেন। পদটি শূন্য হলে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানীকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয়।