পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) দিনক্ষণ নির্ধারণ ও ১৪৪১ হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আয়োজিত হবে।
সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।
ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামি ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়।
টেলিফোন নম্বর : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর : ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।