ব্রেক্সিট জট খুলতে আগাম নির্বাচনের সমর্থন বিরোধীদের

আগাম নির্বাচনের জন্য প্রচারণায় নামতে প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিরোধী দল লেবার পার্টি নেতা জেরেমি করবিন।

তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ব্রেক্সিটের সময় পেছানোয় চুক্তিহীন ব্রেক্সিটের বিপক্ষে তার শর্ত পূরণ হয়েছে।

সোমবার ব্রেক্সিটের জন্য তিন মাস সময় বাড়ায় ইইউ। সংস্থাটি থেকে বেরিয়ে যেতে ২০২০ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত সময় পাচ্ছে যুক্তরাজ্য।

সরকার আগামী ১২ ডিসেম্বর এ নির্বাচন আয়োজন করতে চায়। বরিস জনসন সোমবার তৃতীয়বারের মতো এমপিদের সমর্থন আদায়ে ব্যর্থ হন।

পার্লামেন্টে এমপিদের সমর্থন নিয়ে একমাত্র ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনই আগাম নির্বাচন দিতে পারেন।

দেশটিতে ২০১১ সালে প্রণীত ‘ফিক্সড টার্ম পার্লামেন্ট অ্যাক্ট’ অনুযায়ী আগাম নির্বাচন আয়োজনের জন্য দুই–তৃতীয়াংশ এমপির সমর্থন প্রয়োজন।

তবে লেবার পার্টির সমর্থনে পরবর্তী চেষ্টায় সহজে সফল  হতে যাচ্ছেন বরিস, এমনটা ধারণা করা যাচ্ছে।