শরীয়তপুর সদর উপজেলার উত্তর পালং এলাকার একটি বাগান থেকে নিখোঁজের চার দিন পর আওলাদ হোসেন চৌকিদার (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার রাতে লাশটি উদ্ধার করা হয়। আওলাদ ওই এলাকার জালাল আহম্মেদ চৌকিদারের ছেলে। তিনি মেঘনা লাইফ ইন্সু¨রেন্স কোম্পানিতে এমএলএসএস পদে চাকরি করতেন।
আওলাদের বড়ভাই মোক্তার চৌকিদার জানান, গত শুক্রবার বিকেলে দুপুরের খাবার খেয়ে বের হন আওলাদ। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। সোমবার রাত ৯টার দিকে গলায় রশি বাঁধা অবস্থায় বাগানের মধ্যে তাকে পাওয়া যায়। তদন্তের মাধ্যমে সঠিক তথ্য উদঘাটনের দাবি জানান তিনি। পালং মডেল থানার ওসি আসলাম উদ্দিন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঘটনায় কাঁচপুর হাইওয়ে থানার সার্জেন্ট বাহারুল জানান, গতকাল মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর নয়াবাড়ী গ্রিনলাইন ওয়ার্কশপের সামনে থেকে এক অজ্ঞাত যুবকের (৩৫) লাশ উদ্ধার করে পুলিশ। তার পরনে গোলাপি রঙের ফুলহাতা শার্ট এবং কালো প্যান্ট ছিল। আঙzলের ছাপ নিয়ে নির্বাচন অফিসের সহায়তায় ডিজিটাল পদ্ধতিতে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।