আসছে ‘‌ব্ল্যাকমেইল’

প্রেমিক-প্রেমিকা যদি দুজনই কৃপণ স্বভাবের হয়, একজন আরেকজনকে ভাঙিয়ে খেতে চায়, তাহলে সম্পর্কে তো একদিন ফাটল ধরবেই। এমনকি ভাড়াটে খুনি দিয়ে খুন হওয়ারও সম্ভাবনা রয়েছে। এমনই হাস্যরসাত্মকভাবে এগিয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্ল্যাকমেইল’ এর কাহিনি। এতে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন আফফান মিতুল এবং প্রিমা। আরও দুইটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আসিফ আলম এবং তুষার।

আজিশা রহমান ইতির রচনায়, শহীদ খানের প্রযোজনায় এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আকাশ আমিন। সম্প্রতি উত্তরা ও দিয়া বাড়ির মনোরম লোকেশনে শেষ হয়েছে এর শুটিং। স্বল্পদৈর্ঘ্য ছবিটি ‘ম্যাংগো টিভি’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।