সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার খবরে আবেগ আপ্লুত তার দীর্ঘ দিনের সতীর্থ মুশফিকুর রহিম। সাকিবকে নিয়ে বলতে গিয়ে এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ফিরে গেলেন অতীতে। সাকিবকে ছাড়া ক্রিকেট খেলতে হবে ভাবতেই পারছেন না মুশফিক।
নিজের ভেরিফায়েড ফেইসবুক পেজে মুশফিক লিখেছেন, ‘বয়স ভিত্তিক দল.. আন্তর্জাতিক... ১৮ বছর একসঙ্গে ক্রিকেট খেলছি... মাঠে তোমাকে ছাড়া ক্রিকেট খেলতে হবে এটা চিন্তা করাটাও অনেক কষ্টের। আশাকরি চ্যাম্পিয়নের মতোই ফিরে আসবে তুমি। আমার এবং পুরো বাংলাদেশের সাপোর্ট তোমার সঙ্গে আছে। শক্ত থাকো, ইনশা আল্লাহ।’
জুয়াড়িদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও তা গোপন করেছিলেন সাকিব। আইসিসি বা সংশ্লিষ্ট বোর্ডকে অবহিত করেননি। একবার নয়, মোট তিনবার সাকিবকে জুয়াড়িদের প্রস্তাব দেওয়ার প্রমাণ পেয়েছে আইসিসি।
শাস্তি হিসেবে সাকিবকে এক বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। ২০২০ সালের ২৯ অক্টোবর মাঠে ফিরতে পারবেন সাকিব। এর মধ্যে আইসিসির বেঁধে দেওয়া নিয়ম মানতে ব্যর্থ হলে আরো এক বছরের নিষেধাজ্ঞা বলবৎ হবে তার বেলায়।