গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শুক্রবার। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ নভেম্বর সকালে এফ ইউনিট ও বিকেলে জি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২ নভেম্বর হবে ডি ও ই ইউনিটের পরীক্ষা। ৮ নভেম্বর পরীক্ষা হবে সি ও এইচ ইউনিটের। সর্বশেষ ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে আই, বি ও এ ইউনিটের পরীক্ষা।
ক্যাম্পাসসহ গোপালগঞ্জ শহরের ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে ভর্তি পরীক্ষা ও আসন বিন্যাসসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।