বাংলাদেশ সফরে আসবেন গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী

বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ পর্যবেক্ষণ করতে ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়ে গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী নিকোলাস ডেন্ডিয়াস বাংলাদেশ সফরে আসবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেনের আমন্ত্রণে তাৎক্ষণিকভাবে এ সম্মতি জানান তিনি। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মঙ্গলবার গ্রিসে এক দিনের সরকারি সফরে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ সম্মতি জানান নিকোলাস।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এটি প্রথম দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠকে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব ইস্যু নিয়ে আলোচনা করেন। আইটি, শিপিং খাত, প্রশিক্ষণ ও শিক্ষা এবং সাংস্কৃতিক সহযোগিতার ড়্গেত্রে অংশীদারত্ব গড়ে তোলার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেন তারা।

ড. মোমেন বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধা তুলে ধরে বিনিয়োগের আমন্ত্রণ জানান গ্রিসকে।