পাকিস্তানে সিলিন্ডার বিস্ফোরণে ট্রেনে আগুন, নিহত বেড়ে ৭৩

পাকিস্তানের লিয়াকতপুর শহরের কাছে ট্রেনের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ৭৩ জনে দাঁড়িয়েছে।

পাকিস্তানি গণমাধ্যম দ্য ডন জানিয়েছে, যাত্রীদের সকালের নাস্তার সময় একটি সিলিন্ডার বিস্ফোরণ হলে তিনটি বগিতে আগুন ধরে যায়। নিহতদের মধ্যে একাধিক নারী এবং শিশু রয়েছে। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

রেল কর্মকর্তা নাবিলা আসলাম বলেন, ট্রেনে গ্যাস সিলিন্ডার নিয়ে ওঠা নিষেধ আছে। যাত্রীরা সিলিন্ডার কাপড়ের ভেতরে লুকিয়ে নিয়ে ট্রেনে উঠেছিল।

পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ জানিয়েছে, আগুন লাগার পর অনেক যাত্রী লাফিয়ে জীবন বাঁচিয়েছেন। লাফিয়ে পড়া সবাই গুরুতর আহত হয়েছেন।

রেডিও পাক জানিয়েছে, ট্রেনটি করাচি থেকে রাওয়ালপিন্ডি যাচ্ছিল।

দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান শোক প্রকাশ করেছেন। আহতদের সর্বোচ্চ চিকিৎসা দিতে নির্দেশ দিয়েছেন।