বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির একটি ভিডিও ভাইরাল হয়েছে অনলাইনে। সেখানে দেখা যাচ্ছে, বিকিনি পরে সুইমিং পুলে সাঁতার কাটছেন ‘ধাড়কান’ নায়িকা।
চুলে খোঁপা বেঁধে বিকিনি পরে শিল্পা যখন জলে নামেন, স্ত্রীর সেই ছবি দেখে উচ্ছ্বসিত প্রশংসা করলেন স্বামী রাজ কুন্দ্রা। এই ব্যবসায়ীর মতো শিল্পাকে ‘হট’ লাগছে।
ভিডিওতে ছেলে ভিয়ানকে নিয়ে পানির তলে যেতেও দেখা যায় শিল্পাকে। ছোট থেকেই ছেলেকে সাঁতার শেখাতে শুরু করেছেন নায়িকা- তা এই ভিডিও থেকেই বেশ স্পষ্ট হয়ে যায়।
সম্প্রতি বাড়িতে দীপাবলি পালন করেন শিল্পা শেঠি। স্বামী রাজ কুন্দ্রা, ছেলে ভিয়ান, মা ও বোন শমিতা শেঠিকে নিয়ে দীপাবলির পুজো করে আলোর উৎসবে মেতে ওঠেন শিল্পা। সেই ছবিও ভাইরাল হয়েছে কিছুদিন আগে।
অনেক দিন সিনে পর্দায় নেই শিল্পা। শোনা যাচ্ছে, শিগগিরই একটি সিনেমার জন্য ক্যামেরার সামনে ফিরবেন। তবে রিয়্যালিটি শো’র সুবাদে তাকে নিয়মিত টেলিভিশনের দেখা যায়। এ ছাড়া সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি ও অন্যান্য আপডেট জানান ভক্তদের।