দেশে পেঁয়াজের কেজি ছাড়িয়েছে দেড় শ টাকা। নিত্যপ্রয়োজনীয় এ সবজি বা মসলা ছাড়া চলে না যেন। রান্না ছাড়াও ভর্তা, কিছু মাখিয়ে খাওয়ায় দরকার পেঁয়াজ।
দুর্মূল্যের বাজারে এই পেঁয়াজ যে যার সুবিধামতো কিনছেন। যেমন দেখা গেল চার-পাঁচজন মিলে পেঁয়াজ কিনছেন একটি। দাম দেখে তারা সেই পেঁয়াজ না কিনেই ফেরত যান। কারণ একটি পেঁয়াজের দামই ৩৯ টাকা।
দেশ রূপান্তরের ফটো এডিটর সাহাদাত পারভেজ শুক্রবার তার ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানান। তিনি পেঁয়াজের ছবি দিয়ে লেখন,
'এই একটি পিয়াজের দাম ৩৯ টাকা। ওজন ৩২৬ গ্রাম। বার্মার পিয়াজ। ১২০ টাকা কেজি।
দোকানে ৪/৫ জন ছাত্র এসেছেন পিয়াজ কিনতে। তারা ম্যাসে থেকে ঢাকায় পড়াশোনা করেন। বিকেলের নাস্তা হিসেবে মুড়ি মাখিয়ে খাবেন। তাই দল বেধে পিয়াজ কিনতে এসেছেন। পিয়াজটি পাল্লায় উঠানোর পর দেখা দেল, এর দাম ৩৯ টাকা। ‘মুড়ি খাওন লাগতো না’ বলতে বলতে ছাত্ররা চলে গেলেন।'
তিনি জানান, রাজধানীর ইন্দিরা রোডের একটি বাজারে শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।