দীর্ঘ প্রায় ১৯ বছর পর সিলেট জেলা ও মহানগর শাখা যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শুক্রবার যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু কমিটি অনুমোদন দিয়েছেন। আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।
ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি সিদ্দিকুর রহমান পাপলুকে আহ্বায়ক ও সাবেক ছাত্রদল নেতা মকসুদ আহমদকে সদস্য সচিব করে গঠিত জেলা যুবদলের ২৯ সদস্যের আহ্বায়ক কমিটির মধ্যে রয়েছেন, অ্যাডভোকেট মমিনুল ইসলাম মুমিন, আখতার আহমদ, আশরাফ উদ্দিন ফরহাদ, সাঈদ আহমদ, সাহেদ আহমদ চমন, ময়নুল ইসলাম মঞ্জুর, কবির উদ্দিন, সুহেল আরেফিন, মিজানুর রহমান নেছার, লিটন আহমদ, অলি চৌধুরী।
এদিকে সাবেক ছাত্রদল নেতা নজিবুর রহমান নজিবকে আহ্বায়ক ও শাহনেওয়াজ বক্ত তারেককে সদস্য সচিব করে গঠিত মহানগর যুবদলের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটির মধ্যে রয়েছেন, আনোয়ার হোসেন মানিক, তোফাজ্জল হোসেন বেলাল, সাহিবুর রহমান সুজান, রুহুল কুদ্দুছ চৌধুরী হামজা, লুৎফুর রহমান, লোকমান আহমদ, সুহেল আহমদ, বেলায়েত হোসেন মোহন, নজরুল ইসলাম, আবদুল্লাহ সাফি সাহেদ, উমেদুর রহমান উমেদ, এমদাদুল হক স্বপন, এমএ মতিন, কল্লোল জ্যোতি বিশ্বাস জয় প্রমুখ।