গত ৩০ অক্টোবর দেশ রূপান্তরে ‘মিরপুরে কাউন্সিলর তিতুর অবৈধ দখলে দেড়শ কোটি টাকার প্লট’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন তিতু। ওয়ার্ড কাউন্সিলের প্যাডে পাঠানো প্রতিবাদলিপিতে তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে যে সংবাদটি ছাপা হয়েছে সেটা মিথ্যা ও বানোয়াট। ছাত্রজীবন থেকে আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ২০১৫ সালে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হই। বিভিন্ন সময় কুচক্রী মহল আমার কাছ থেকে সুবিধা আদায় করতে না পেরে সম্মানহানির জন্য আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমার ওয়ার্ডে কোনো প্রকার মাদক, জমি দখলকারী, সন্ত্রাস ও অসামাজিক কর্মকা- প্রশ্রয় দেই না; এসবের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানিয়ে আসছি।’
প্রতিবেদকের বক্তব্য : স্থানীয়দের অভিযোগ ও সঠিক তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই।