চিত্রশিল্পী মুর্তজা বশীর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। গত বৃহস্পতিবার রাতে তাকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়া হয়।
শিল্পীর পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ি ফিরলেও কিছুদিন বিশ্রামেই থাকতে হবে। ডাক্তার রঙের সঙ্গে থাকতে বারণ করেছেন। ফলে কিছুদিন ছবি আঁকতে পারবেন না তিনি।
এদিকে আমেরিকা থেকে ভাইয়ের ছেলে এক ধরনের বিশেষ মাস্ক পাঠিয়েছেন। সেগুলো হাতে পেলেই রঙ নিয়ে আবারো চিত্রকর্মে ব্যস্ত হবেন এ শিল্পী।
উল্লেখ্য, গত ২৬ অক্টোবর রাতে বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন চিত্রশিল্পী মুর্তজা বশীর। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করেন। সেখানে ডা. রেজার চিকিৎসা তত্ত্বাবধানে ছিলেন তিনি।
ড. মুহম্মদ শহীদুল্লাহর কনিষ্ঠ সন্তান মুর্তজা বশীর একাধারে একজন চিত্রশিল্পী এবং ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী। তিনি ১৯৩২ সালের ১৭ আগস্ট জন্মগ্রহণ করেন।